বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রাম করোনায় আরও ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩২

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৯০ জনে। তবে এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩২ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ এক হাজার ৫৯৪ জনে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৫২৮ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় ২ দশমিক ১ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে নগরের ২২ জন এবং উপজেলার ১০ জন।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৪ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ২ জন ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত