মঙ্গলবার, ২৬ মে ২০২৬
Single Top Banner

বিশ্বে দৈনিক মৃত্যু ও শনাক্ত বেড়েছে

করোনায় বিশ্বজুড়ে আগের দিনের তুলনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় ৫ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ৩০০ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ১১৫ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৩৪ হাজারের বেশি।

ওয়ার্ল্ডোমিটারস সর্বশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৭ লাখ ৬৯ হাজার ৩২৭ জনে এবং শনাক্ত রোগীর সংখ্যা ২৩ কোটি ৩৩ লাখ ৭২ হাজার ৫২৫ জনে দাঁড়িয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দৈনিক মৃত্যুতে সবার ওপরে রয়েছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রে গত একদিনে নতুন করে ৬৯ হাজার ৮৭৪ জন এবং মারা গেছেন ৬২৯ জন। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৩৯ লাখ ১৭ হাজার ৯৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৮ হাজার ৮৮ জন মারা গেছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৩ লাখ ৯৪ হাজারের বেশি রোগী।

দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ৭৭৯ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২২ হাজার ২৩৬ জন। এ পর্যন্ত দেশটিতে মৃত্যু বেড়ে ২ লাখ ৪ হাজার ৬৭৯ জনে এবং শনাক্ত রোগীর সংখ্যা ৭৪ লাখ ৪৩ হাজার ১৪৯ জনে দাঁড়িয়েছে। সেখানে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৬৬ লাখ ১৮ হাজার ১১৭ জন।

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় ২১৮ জন মারা গেছেন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৪২৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৩ লাখ ৬৬ হাজার ৩৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৪ হাজার ৭০২ জনের। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ কোটি ৩ লাখ ৬১ হাজারের বেশি মানুষ।

এদিকে করোনায় সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় ১৮১ জন মারা গেছেন। একই সময়ে করোনায় সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৯০৫ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৩৬ লাখ ৯৩ হাজার ১৪৮ জন এবং মারা গেছেন ৪ লাখ ৪৭ হাজার ৪০৬ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত