বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

কাঁচামরিচের ঝাঁজ, সবজির দাম চড়া

দফায় দফায় সবজির দাম বাড়ার পর এবার চট্টগ্রামের বাজারগুলোতে বাড়েছে পেঁয়াজের দাম। এর সঙ্গে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সেই সঙ্গে চড়া দামে বিক্রি হচ্ছে ডিম এবং মাছ। বেড়েছেও সবজির দামও।

শুক্রবার (১ অক্টোবর) চট্টগ্রামের বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, কাঁচা মরিচসহ সবজি, মাছ, মাংস সবই তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে।

আজ বাজার ঘুরে দেখা গেছে ভেন্ডি প্রতি কেজি ৫০ টাকা, করলা ৫০ থেকে ৭০ টাকা, পটল ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে ২০ থেকে ৩০ টাকা, বরবটি ৮০ টাকা, মূলা ৬০ থেকে ৭০ টাকা, বাঁধা কপি মাঝারি সাইজের এক পিস ৬০ টাকা, ফুলকপি ছোট ৪০ থেকে ৫০ টাকা, সিম ১২০ টাকা, বেগুন ৭০ টাকা, টমেটো ১২০ টাকা, গাজর (চায়না) ১৬০ টাকা, শসা ৭০ টাকা, আলু ২০ টাকা, পিঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বহদ্দারহাট বাজারে আদনান নামে এক ক্রেতা জানিয়েছেন, কাঁচামরিচের দাম শুনে অনেকটাই হতাশ আমি। কাঁচামরিচের কেজি চাওয়া হয়েছে মান ভেদে ২০০ থেকে ২২০ টাকা।

কাঁচা মরিচের দাম সম্পর্কে জানতে চাইলে দোকানি রাসেল জানিয়েছেন, প্রায় এক সপ্তাহ যাবত কাঁচা মরিচের বেশি দাম যাচ্ছে। আজ বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজিতে। আসলে বন্যা-বৃষ্টিসহ নানা কারণে কাঁচা মরিচের আমদানি কম থাকায় বাজারে দামের ওপর প্রভাব পড়েছে।

কাজীর দেউরি বাজারের ব্যবসায়ী গোলাম মোস্তফা বলেন, রুই মাছ ২৮০ থেকে ৩২০ টাকা, কাতল মাছ ২৮০ থেকে ৩০০ টাকা, কই ২০০ টাকা, তেলাপিয়া ১৫০ থেকে ১৬০ টাকা, শিং মাছ ৪৫০ থেকে ৬০০ টাকা, পাঙ্গাস ১৪০ থেকে ১৫০ টাকা, নদীর চিংড়ি ৬০০ টাকা, পাবদা ৩০০ টাকা, দেড় কেজি ওজনের ইলিশ মাছ ১৭০০ টাকা কেজি, এক কেজি ওজনের ইলিশ ১২০০ টাকা কেজি, ৮০০ গ্রাম ওজনের ইলিশ ১১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

সবজির দামের বিষয়ে রেয়াজউদ্দীন বাজারের ব্যবসায়ী আলী সরদার বলেন, বন্যা ও বৃষ্টির কারণে সবজি খেতের অনেক ক্ষতি হয়েছে। এ কারণে সবজির দাম বাড়তি। তবে আস্তে আস্তে বাজারে শীতের আগাম সবজির সরবরাহ বাড়ছে। তাই আমাদের ধারণা কিছুদিনের মধ্যে সবজির দাম কিছুটা কমে আসবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত