বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

করোনা: চট্টগ্রামে মৃত্যুহীন দিনে শনাক্ত ৩২

চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তে মৃত্যুর হার শূন্য একই সময়ে নতুন করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ১১টি ল্যাবে ১ হাজার ৬৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ১৫ জন নগরের এবং ১৭ জন উপজেলার। এ পর্যন্ত চট্টগ্রামে সর্বমোট ১ লাখ ১ হাজার ৭৮৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যাদের মধ্যে নগরের ৭৩ হাজার ৭০৯ জন এবং উপজেলার ২৮ হাজার ৭৫ জন।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তে কারোর মৃত্যু হয়নি। তবে এনিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩০১ জনে। যার মধ্যে নগরে ৭১৮ জন এবং উপজেলায় ৫৮৩ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত