বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

আনোয়ারায় অজ্ঞাত লাশ উদ্ধার

আনোয়ারা উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার বরুমচড়া রাস্তার মাথার আল আমিন ক্লাবের উত্তর পাশের এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশের বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে। শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন ও রয়েছে ।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (৩ অক্টোবর) সকালে রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। সংবাদ পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

পরে তারা ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করলেও রিপোর্ট লেখা পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায়নি ।

আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, খবর পেয়ে লাশ উদ্বার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। কেউ বাহির থেকে এনে গাড়ী থেকে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত