বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

বাঁশখালীতে ১০ মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে হত্যা, ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১০ মামলার আসামি নূর মোহাম্মদ প্রকাশ নুমাইদ্যাকে (৩৮) গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (৬ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে র‍্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীতে অভিযান চালিয়ে নূর মোহাম্মদ প্রকাশ নুমাইদ্যাকে গ্রেফতার করা হয়েছে। নুর মোহাম্মদ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয় করতেন। এছাড়া অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে আসছিলেন তিনি।

তিনি বলেন, আসামির বিরুদ্ধে চট্টগ্রামের বাঁশখালী ও লোহাগড়া থানায় চুরি, হত্যা, অপহরণ, নারী ও শিশু নির্যাতন এবং প্রতারণার অভিযোগে ১০টি মামলা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত