বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

‘আল-জাজিরা যা প্রকাশ করেছে লোকেরা এগুলো বিশ্বাস করে না’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আন্তর্জাতিক গণমাধ্যম ব্যবহার করে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে। যতগুলো তথ্য তারা (আল-জাজিরা) দিয়েছে, এগুলো বাস্তব নয়।

আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানী উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় সংসদ সচিবালয় আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশ এসব ষড়যন্ত্র পেরিয়ে অনেক দূর এগিয়ে গেছে। আল-জাজিরা যা প্রকাশ করেছে, এ দেশের লোকেরা এগুলো কেউ বিশ্বাস করে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেনাপ্রধান যথাযথভাবে কথা বলেছেন। আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমিন প্রথম দিনই বলেছেন, এটা পর্যবেক্ষণ করা হচ্ছে। ওই মিডিয়ার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই দেশবিরোধী ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত