বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

এতো প্রসংশা করলে লজ্জা লাগে: পরিকল্পনামন্ত্রী

চলতি অর্থবছর নির্বাচিত চলমান ২২টি প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ এবং আটটি সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন সংক্রান্ত ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠানে মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী এবং অতিরিক্ত সচিব ড. গাজী মো. সাইফুজ্জামান প্রচলিত রীতি অনুযায়ী অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রশংসা করেন।

এরপর প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, আমাকে নিয়ে অনেক সুন্দর কথা বলেছেন প্রদীপ এবং সাইফুজ্জামান। আমার এতো প্রশংসা করতে হবে না। এতে লজ্জা লাগে, মাঝে মাঝে অস্বস্তিকর। ধন্যবাদ, আসুন, ভালো আছেন, এটুকু যথেষ্ট।

এ সময় বিভিন্ন অনুষ্ঠানে প্রচলিত সঞ্চালন ধারার সমালোচনা করে সেগুলো বাদ দেয়ার কথা বলেন এম এ মান্নান।

তিনি বলেন, সামনে ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদের স্মরণ করতে হবে। কিন্তু স্মরণ করে মাথা নোয়াবেন না, মাথা ভেঙে পড়ে যাবেন না। আমাদের বীর পুরুষদের সালাম দেব, ধন্যবাদ জানাব, তারপর কাজে চলে যাব। ওদিকে তাকিয়ে বন্দনাগীতি গেয়ে সারাবেলা নষ্ট করলে দিন নষ্ট হয়ে যাবে।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, নিজেদের অবস্থান সম্পর্কে আপনারা গর্ববোধ করবেন। লজ্জা পাবেন না, ভয় পাবেন না। ভয় পাওয়ার দিন শেষ। মাথা নুইয়ে চলার দিন শেষ। স্বাধীন দেশের মানুষ আপনারা। কাজ করব, কাজের ফল ভোগ করব।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত