দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৪ জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছে ৪৮১ জন। এর হার ২ দশমিক ৩৬ শতাংশ। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৬৮৮ জন। মোট আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৩৫৯ জন। শনাক্তের মোট হার ১৫ দশমিক ৭০ শতাংশ। রবিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এছাড়া গতকাল সকাল ৮টা থেকে আজ (১০ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৯৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৩ হাজার ৮৩৩ জন।


