বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

আনোয়ারায় বন্যহাতির আক্রমণে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আনোয়ারা উপজেলায় বন্য হাতির আক্রমণে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক গ্রামে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বৈরাগ ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সোলায়মান।

মো. সোলায়মান বলেন, বণ্যহাতির আক্রমণে রাতে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। ভোরে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাতির পায়ের পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। বিষয়টি আমি থানাকে অবগত করেছি। পুলিশ এসে পর্যবেক্ষণ করছেন। এখন ব্যক্তিটির পরিচয় পাওয়া যায়নি।

আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনা স্থলে পুলিশ ফোর্স পৌঁছেছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত