বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে বাসা থেকে দুই সন্তানসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের পাঁচলাইশ থানার মুরাদপুর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে মা ও তার দুই শিশু সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ অক্টোবর) সকালে মরদেহ উদ্ধার করা হয়।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন এর সত্যতা নিশ্চিত করেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির জানান, ধারনা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়া ছিল। দুই শিশুর মধ্যে মেয়েটির বয়স ৭ বছর ও ছেলেটির ২ বছর বলে ধারণা করা হচ্ছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত