বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নিজামপুর এলাকার রেলস্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কবিতা রানী বড়ুয়া (৬৫) উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের উত্তর হাইতকান্দি গ্রামের মৃত দানিশ বড়ুয়ার স্ত্রী। সে মানসিক ভারসাম্যহীন (পাগল) বলে পারিবারিক সূত্রে জানা যায়।

সীতাকুণ্ড দায়িত্বরত পুলিশ কর্মকর্তা রিয়াজ উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা -চট্টগ্রাম রেলস্টেশনের পাশে ঢাকাগামী গোধূলী ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত