বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

বন্দর টোল রোডে সাজ্জাদ বাহিনীর তান্ডব : দি হালিশহর টার্মিনাল এর ম্যানেজার জনি গুরুতর আহত, শংকায় তল্পি গোছানোর চিন্তা ব্যবসায়ীর

নিউজ ডেষ্ক: চাঁদা না পেয়ে পাশবিক নির্যাতন করে গুরুতর আহত করা হয়েছে ফজলুল হক জনি নামের এক ব্যবসায়ীকে। গত ২৫ জুন বিকেল সাড়ে ৩ টার দিকে নগরীর ২৬ নং ওয়ার্ডের মুন্সিপাড়া টোল রোড় সংলগ্ন কলাবাগান নামক জায়গায় এই ঘটনা ঘটে।

এই ঘটনা নিয়ে ফজলুল হক জনি বাদী হয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করে। মো:সাজ্জাত আলী নুরী, মনোয়ার হোসেন সুমন, আরো অজ্ঞাতনামা তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের সূত্র ধরে জানা যায়,অভিযোগের বাদী ফজলুল হক জনি আব্বাস পাড়া টোল রোড় এলাকায় দি হালিশহর টার্মিনাল নামক একটি প্রতিষ্টানে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। এলাকার দুর্দর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সাজ্জাত ও তার বাহীনি বিভিন্ন চাঁদাবাজী মাদক ব্যবসা সহ পন্যবাহী গাড়ি হতে মালামাল চুরি, ছিনতাই, দস্যূতা ছাড়াও এলাকায় ভুমি দস্যুতার মতো ভয়ঙ্কর অপরাধ মূলক কাজে জড়িত বলে জানা গেছে । দি হালিশহর ট্রার্মিনাল নামক প্রতিষ্টানের সত্ত্বাধীকারী মো: নুর উদ্দিন এর কাছ থেকে এক লক্ষ টাকা চাঁদার দাবীতে ভয়-ভীতি প্রদর্শন আসতেছিলো দীর্ঘদিন যাবদ। নুরউদ্দিন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসা বন্ধ করে দেওয়ার ও হুমকি দেন সাজ্জাত ও তার সন্ত্রাসী বাহিনী।

টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে “দি হালিশহর টার্মিনাল” এর ম্যানেজার ফজলুল হক জনিকে একা পেয়ে গত ২৫ জুন বৃহস্পতিবার দিনে-দুপুরে মুন্সিপাড়া টোল রোড সংলগ্ন রাস্তার পূর্বপাশে কলাবাগান নামক স্থানে প্রকাশ্যে “ভয়ঙ্কর সন্ত্রাসী বাহিনী সাজ্জাত গং তার হাত-মুখ বেঁধে তার সম্রাজ্যের গোপন টর্সার সেলে নিয়ে গিয়ে লোহার রড় দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে নিশ্চিত মৃত্যুর হাত থেকে দৈবিক কৃপায় বেঁচে যাওয়া চিকিৎসা রত জনি জানান, “আমার মৃত্যু নিশ্চিত করার জন্য বুকে ও পেটে উঠে পা দিয়ে সজোরে আঘাত করা হলে জ্ঞান হারিয়ে ফেলি। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে নিজেকে পার্শ্ববর্তী খালের পাশে আবিষ্কার করি”।পরর্বতীতে অজ্ঞাত নামা দু’জন পথচারীর সহযোগীতায় উদ্ধার হলে, তাঁরই অনুরোধে তাকে উদ্ধার কারীরা চমেক. হাসপাতালে নিয়ে গেলে, কতব্যরত ডাক্তার “করোনা” রোগীর আনাগোনা থাকার বাহানায় বাসায় চিকিৎসা করার পরামর্শ দিয়ে ফিরিয়ে দেন বলে জানান।

থানায় অভিযোগ করার পর ভয়-ভীতি ও হুমকির কারণে আতংকের মুখে তল্পিতল্পা সহ গোছানোর চিন্তা ভাবনা করছেন বলেও জানান “দি হালিশহর টার্মিনাল” এর মালিক মোহাম্মদ নুর উদ্দিন। তিনি বলেন, অভিযোগের পর একাধিক বার রাস্তায় একা পেয়ে সাজ্জাত গং বাদীকে অচিরেই অভিযোগ তুলে নেয়া না হলে, পৃথিবীর মায়া ত্যাগ এ প্রস্তুত থাকতে হুমকি দিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন, নুর উদ্দিন, অভিযোগের বাদী মো: ফজলুল হক জনি ও তাদের পরিবার খুবই আতংকে দিনাতিপাত করছেন। এই ব্যাপারে বন্দর থানার সহযোগীতা কামনা করেছেন অভিযোগ কারীর পক্ষ থেকে।

এই ব্যাপারে অভিযুক্ত সাজ্জাত এর সাথে কথা বলতে চাইলে তিনি অস্বীকার করেন।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মিরাজ হোসেন জানান, আমি অভিযোগটি হাতে পেয়েছি এবং দ্রুত তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতা’য় নিয়ে আসব।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত