বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

এসো করি মোনাজাত !

মো: নাজিম উদ্দীন

সালাত সালাত সালাত ..!
ঘুমের চেয়ে নামাজ উত্তম —
খোদা তায়ালা করিলেন ইরশাদ ।

আসো দুটি দেহের সম্মিলনে
মেলে ধরি, মনের দুয়ার খুলে ধরি,
এসো মোনাজাতে কান্না করি …!!

হৃদয় দুয়ার খোল্
আল্লাহ্ আল্লাহ্ বোল্
উভয় মিলে মোরাক্বাবায় —
বসে পড়ি জিকির এ মশগুল !!

ক্বলব্ এ নজর মিলিয়ে ক্বাবায়
নফ্স এ দুয়ার খোল্ …..!
ঐ আল্লাহ্ আল্লাহ্ বোল্ …!!

দেখবি সেথা, ক্বেবলা ক্বাবা,
মদিনায় রাসূল (সা:)..!!
দেখতে পাচ্ছো তো …(?)

দ্বীণের নবী (সা:), মায়ার ছবি
ক্রন্দনে মশগুল…!
এসো করি শপথ যতোই বিপদ
করবো না আর ভুল…!!

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত