মঙ্গলবার, ২৬ মে ২০২৬
Single Top Banner

দ. আফ্রিকাকে ১৪৪ রানের টার্গেট দিল উইন্ডিজ

দুর্দান্ত শুরুর পরও ফের ব্যাটিং বিপর্যয় ওয়েস্ট ইন্ডিজের। উদ্বোধনী জুটিতে ৭৩ রান করা ক্যারিবীয় দলটি এরপর ৭০ রানের ব্যবধানে হারায় ৮ উইকেট। দলের তারকা ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে অংশ নেওয়ায় ৮ উইকেটে ১৪৩ রানের বেশি করতে পারেনি উইন্ডিজ।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ৫৫ রানের লজ্জা পায়া ক্যারিবীয়রা।

মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা।

প্রথমে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান এভিন লুইস। ৩৫ বলে ৩টি চার ও ৬টি ছক্কায় ৫৬ রান করে সাজঘরে ফেরেন এ ওপেনার।

প্রোটিয়া বাঁহাতি স্পিনার কেশব মহারাজের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পরেন ক্যারিবীয় তারকা ওপেনার লুইস। লুইসের বিদায়ে ১০.৩ ওভারে ৭৩ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

এভিন লুইস আউট হওয়ার পর আর কোনো ব্যাটসম্যান দলের হাল ধরতে পারেননি। ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে অংশ নেওয়ায় শেষ ৭০ রানে ৮ উইকেট হারিয়ে ১৪৩/৮ রানে ইনিংস থাকায় উইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন লুইস। দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি ডুয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল ও সিমরন হিতমায়াররা।

১২ রান করে করেন ক্রিস গেইল ও নিকোলাস পুরান। ৩৫ বলে মাত্র ১৬ রান করেন ওপেনার লেন্ডন সিমন্স। ২০ বলে ২৬ রান করে বিতর্কিত ক্যাচ আউট হয়ে ফেরেন অধিনায়ক কায়রন পোলার্ড।

দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজ দুই দলই নিজেদের প্রথম খেলায় হেরে গেছে। দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ম্যাচে হেরে যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন উইন্ডিজ হেরে যায় ইংল্যান্ডের বিপক্ষে।

পরাজয়ে বিশ্বকাপ মিশন শুরু করা দল দুটি আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিতে মরিয়া।

ওয়েস্ট ইন্ডিজ: লেন্ডন সিমন্স, এভিন লুইস, ক্রিস গেইল, সিমরন হিতমায়ার, নিকোলাস পুরান, কায়রন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, ডুয়াইন ব্রাভো, আকিল হোসেন, হাইডেন ওয়ালস ও রবি রামপাল।

দক্ষিণ আফ্রিকা: টিম্বা বাভুমা (অধিনায়ক), রেজা হেনরিক্স, রিশি ভেন দার ডুসেন, এইডেন মার্কওরাম, ডেভিড মিলার, হেনরি ক্লেসেন, ডুয়াইন পিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, এনরিচ নর্টজে ও তাবরিস শামসি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত