বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে নতুন করে আরো ১০ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন। একই সময়ে করোনা সংক্রমিত হয়ে কেউ মারা যাননি।

পরীক্ষার বিপরীতে শনাক্ত ০ দশমিক ৬১ শতাংশ। বুধবার (২৭ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।সরকারি হিসাব অনুসারে, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ১ লাখ ২ হাজার ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমিত হয়ে চট্টগ্রামে মারা গেছেন ১ হাজার ৩২১ জন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬২০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত চারজন চট্টগ্রাম নগরের এবং ছয়জন উপজেলার বাসিন্দা।

প্রসঙ্গত চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর গত ৯ এপ্রিল করোনায় আক্রান্ত প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত