মঙ্গলবার, ২৬ মে ২০২৬
Single Top Banner

চসিককে রাজস্ব বাবদ ৩৬ কোটি টাকা দিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাজস্ব বাবদ পাওনা থেকে  চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ৩৫ কোটি ৫৫ লাখ টাকা চেকমূলে পরিশোধ করা হয়।

আজ অপরাহ্নে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনকে তাঁর দপ্তরে এই চেকটি হস্তান্তর করেন চসিক প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম।

চেক গ্রহণকালে সিটি মেয়র চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, আর্থিক সংকটের মধ্যেও করোনাকালে সিটি কপোরেশনের উন্নয়ন কর্ম পরিকল্পনা বাস্তবায়নসহ করোনাকালে প্রসারিত সেবামূলক কার্যক্রম চলমান রয়েছে। বর্তমান পরিস্থিতিতে চসিকের রাজস্ব আদায়সহ কর আদায় ক্ষেত্র সংকুচিত হলেও সেবা প্রদানের ক্ষেত্রে কোন স্থবিরতা নেই।

তিনি চসিকের সেবাদানের সক্ষমতাকে সচল রাখতে গৃহকর সহ রাজস্বআয়ের গতি অব্যাহত রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা -কর্মচারীদের আহবান জানান। এসময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দোহা, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, নির্বাহী ম্যাজিসেট্রট মারুফা বেগম নেলী, স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস, প্রধান হিসাবরক্ষন কর্মকর্তা মোহাম্মদ সাইফুদদীন,কর কর্মকর্তা  মোহাম্মদ সারেক উল্লাহ, হিসাবরক্ষন কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত