বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

চিরতরে সাবেক স্বামীর ছবি ও নাম মুছে দিলেন সামান্থা

বিচ্ছেদের ২৬ দিন পর এবার অ্যাকাউন্ট থেকে একটি বাদে নাগার সঙ্গে যৌথ সব ছবি সরিয়ে ফেললেন সামান্থা। তবে নাগাসহ বন্ধুদের সঙ্গে যৌথ আরও একটি ছবি এখনও রয়ে গেছে তার সামাজিক যোগাযোগমাধ্যমে।চলতি মাসের ২ তারিখে দক্ষিণী সিনেমার তারকা নাগা চৈতন্য আক্কিনেনির সঙ্গে বিয়েবিচ্ছেদ করেন দ্য ফ্যামিলি ম্যান-টু খ্যাত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

বিচ্ছেদের এক দিন পরই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম পরিবর্তন করেন অভিনেত্রী। নাম থেকে বাদ দেন আক্কেনি পদবি। বিচ্ছেদের ২৬ দিন পর নাগার সঙ্গে যৌথ সব ছবি সরিয়ে ফেললেন সামান্থা। তবে নাগাসহ বন্ধুদের সঙ্গে যৌথ আরও একটি ছবি এখনও রয়ে গেছে সামান্থার ইনস্টাগ্রামে।

২০১৭ সালের অক্টোবরে বিয়ে করেছিলেন সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য আক্কিনেনি। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে অবশেষে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন দুজনে। তবে বিচ্ছেদের পর আঙুল ওঠে সামান্থার চরিত্রের ওপর। গুজব রটে, তিনি নাকি অন্য কারও সঙ্গে সম্পর্কে ছিলেন। এমনকি গর্ভপাত করিয়েছেন বলেও গুজব রটে।

এসব নিয়েই সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে একটি বার্তাও পোস্ট করেন সামান্থা। এর পরেও বন্ধ হয়নি সেসব গুজব। তাই আইনি পথেই হাঁটতে বাধ্য হয়েছেন অভিনেত্রী। কদিন আগে একাধিক ইউটিউব চ্যানেল ও একজন আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সামান্থা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত