বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটে পাসের হার ৫২ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হয়েছে। এতে পাশের হার ৫১.৯৩ শতাংশ।

ব্যবসায় অনুষদের ডিন ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক এস এম সালামত উল্যা ভূঁইয়া বলেন, ‘ফলাফল প্রস্তুত করে আমরা আইসিটি সেলের কাছে পাঠিয়ে দিয়েছি। শীঘ্রই ফলাফল ওয়েবসাইটে পাবলিশ করা হবে।’

তিনি আরো বলেন, ‘এবার ‘সি’ ইউনিটে ৮ কেন্দ্রে ১০ হাজার ১৩২ জন পরীক্ষায় অংশ নিলেও ৫ হাজার ২৬১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পাশ করেছেন। সেই হিসেবে পাশের হার ৫১.৯৩ শতাংশ। পরীক্ষায় অংশ নিয়ে ফেল করেছে ৪ হাজার ৮৭১ জন। যা মোট শিক্ষার্থীর ৪৮.০৭ শতাংশ।’

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত