মঙ্গলবার, ২৬ মে ২০২৬
Single Top Banner

‘দুই আসামির মৃত্যুদণ্ড আপিল শুনানির আগে কার্যকরের অভিযোগ সঠিক নয়’

চুয়াডাঙ্গায় হত্যা মামলায় দুই আসামির আপিল শুনানির আগে তাদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, তাদের (দুই আসামির) আপিল শুনানি হয়েছে, তাদের জেল আপিল ছিল, জেল আপিল শুনানি হয়েছে। জেল আপিল শুনানির পর তাদের প্রাণভিক্ষা চাওয়ার যে অধিকার আছে, তাও দেওয়া হয়েছিল।

মহামান্য রাষ্ট্রপতি তা নাকচ করে দেওয়ার পর আসামিদের ফাঁসি দেওয়া হয়েছে। এ যে (আপিল শুনানির আগে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের) খবরটা, এটা বোধহয় সঠিক নয়।

উল্লেখ্য, চুয়াডাঙ্গার একটি হত্যা মামলায় ঝড়ু ও মকিম নামের দুই আসামির নিয়মিত আপিল নিষ্পত্তির আগে তাদের দণ্ড কার্যকর হয়েছে বলে অভিযোগ তুলেছেন আসামিপক্ষে আইনজীবী।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত