শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে করোনায় আরও ৪ জন শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৬টি নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ১২ শতাংশ।এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

শনিবার (৬ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

নতুন আক্রান্ত ৪ জনের মধ্যে ২ মহানগর এলাকার এবং ২ জন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২৬০ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৯৯০ জন এবং উপজেলায় ২৮ হাজার ২৭০ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩২৫ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত