বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ২

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এসময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ জন। জেলায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক ১৫ শতাংশ।

গত রবিবার (৭ নভেম্বর) জেলায় সাত জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওইদিনও ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

সোমবার (৮ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১০টি ল্যাবে ১ হাজার ৩৩০ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ১ জন নগরের বাসিন্দা। অন্যজন সাতকানিয়ার।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাব এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১ জন করে মোট ২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ২৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৩ হাজার ৯৯৫ জন। বাকি ২৮ হাজার ২৭৪ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০২ জনের।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত