১৬ নং চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি “হাজী আব্দুর রহমান” এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শোক বার্তায় শিক্ষা উপ-মন্ত্রী বলেন, হাজী আব্দুর রহমান বিএনপি-জামায়াতের জোট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সর্বদা রাজপথে সোচ্চার ছিলেন। তিনি আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজপথের পরীক্ষিত সৈনিক।
তাঁর মৃত্যুতে আওয়ামী লীগ একজন দক্ষ ও দুঃসময়ের বিশ্বস্ত সংগঠক হারালো।
শিক্ষা উপ-মন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শিক্ষা উপ-মন্ত্রী তাঁর চিকিৎসার খোঁজ খবর রাখেন।


