শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে মৃত্যুহীন দিনে শনাক্ত ১০

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এসময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০ জন। নমুনা পরীক্ষায় সংক্রমণের হার হয় প্রায় শূন্য দশমিক ৭৭ শতাংশ।

শনিবার (১৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১টি ল্যাবে ১ হাজার ২৯৫ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে চারজন নগরীর ও ছয়জন নগরীর বাসিন্দা।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় সিভাসু ল্যাবে ২জন, অ্যান্টিজেন টেস্টে ৩ জন, ইমপেরিয়াল হাসপাতালে ২ জন, শেভরনে ১ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১ জন ও এপিক হেলথ কেয়ারে ১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৩০১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৩ জনের।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত