উপজেলা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সারা দেশে গাছ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
‘মুজিবর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান’ স্লোগানকে সামনে রেখে সকলকে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি নেতাকর্মীদের কমপক্ষে ৩টি করে (বনজ, ফলদ ও ভেষজ) বৃক্ষ রোপণ করার নির্দেশনা দেওয়া হয়।
এরই ধারবাাহিকতায় আনোয়ারা উপজেলা ছাত্রলীগের পক্ষ হতে বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি শফিউল আলম রাসেল বলেন, বাংলাদেশ ছাত্রলীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির বিষয়ে ছাত্রলীগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মী যেকোনো দুর্যোগ ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে।
বৃক্ষ রোপণকালে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শফিউল আলম রাসেল, আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা সাদেকুল ইসলাম, আকিব, জামশেদ, আবদুল্লাহ আল আলফি, হৃদয় সহ নেতৃবৃন্দ।


