বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

আগ্রাবাদের পুরনো চেম্বার হাউসে আগুন

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পুরনো ভবনে (চেম্বার হাউস) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত ৮ টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগ্রাবাদ স্টেশনের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, ভবনে কাজ করার সময় আগুনের ফুলকি থেকে আগুন ধরে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত