বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

হিলিতে কমেছে পেঁয়াজের দাম

দিনাজপুরের হিলিতে আবারও কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। চলতি সপ্তাহের প্রথমে দিনেই কেজি প্রতি কমেছে ৪ থেকে ৫ টাকা।

বর্তমানে প্রকারভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৩২ থেকে ৩৫ টাকায়। আমদানি বেশি হওয়াতেই দাম কমেছে বলছেন ব্যবসায়ীরা।

শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

পেঁয়াজ কিনতে আসা মোকারম হোসেন জানান, হিলি বাজারে পেঁয়াজের কেজি ৩০ টাকার নিচে নেমেছে। এতে সাধারণ ক্রেতাদের অনেক সুবিধা হচ্ছে। আমরা চাই প্রতি-কেজি পেঁয়াজের দাম ২০ টাকার মধ্যে। তাহলে সাধারণ ক্রেতাদের আরও সুবিধা হবে। দাম কম হওয়াতে আজকের ১০ কেজি পেঁয়াজ কিনলাম।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, সম্প্রতি ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়েছে। তবে দেশের বাজারে সেই তুলনায় চাহিদা কম রয়েছে। চাহিদা কম হওয়াতে দাম কমতে শুরু করেছে। সেই সঙ্গে দেশীয় পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। অল্প দিনের মধ্যে ২০ টাকার মধ্যে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হতে পারে।

হিলি কাস্টমসের তথ্য মতে, চলতি সপ্তাহের প্রথম শনিবার (২০ নভেম্বর) কর্ম-দিবসে ভারতীয় ২০ ট্রাকে প্রায় ৪০০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত