মোঃ হাসানুর জামান বাবু
শতো কষ্ট বুকে চেপে
হাসতে হয় কৃত্রিম হাসি,
শতো যন্ত্রণা মাথায় রেখে
বলতে হয় ভালো আছি ..!
দুঃখ কষ্ট যতোই থাকুক
চলতে হয় তবু স্বাভাবিক,
এই দুনিয়াতে কেউ নাই
হবে একটু মানবিক..!
ঘরে-বাইরে চতুর্দিকে
দুঃখ কষ্টের পাহাড়,
এতো কিছুর মাঝেও
মোদের জোগাতে হয় আহার..!
মধ্যবিত্ত আমার মতো
আরো যারা আছে,
নুন আনতে পান্তা ফুরায়
তবু কোন রকমে আছে বেচেঁ.. !
ধনী যারা ধন্য তারা
সবদিকেই তাদের সুখ,
তাইতো তারা দাপিয়ে বেড়ায়
বুঝেনা কখনো মধ্যবিত্তের দুখ..!
কথাগুলো যদি গিয়ে বলি
কোন ধনী লোকের কাছে,
বুঝার আগেই তারা সবাই
খিল্ খিলিয়ে হাসে..!
আল্লাহ্ ছাড়া মধ্যবিত্তের
আপন বলতে কেউ নাই,
মধ্যবিত্ত মরলেও কি…
বাঁচলেই বা কাহার কি..(?)
কষ্টের কথা বলে তাই,
হাততালি দেয় সবাই..!!


