বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

মানবতা…!

মোঃ হাসানুর জামান বাবু

মানবতা (!), সে’তো অনেক
আগেই দেশ থেকে গেছে চলে,
নতুন করে এখন আবার
কি হবে মানবতার কথা বলে (?)

মনুষ্যত্ব থাকলেই মানুষ
মানবিক হয় জানি,
অমানুষের কাছে কেন
নিয়ে যান মানবতার বাণী (?)

মানবতা দেখাতে গেলে
মনুষ্যত্ববোধ লাগে,
মনুষ্যত্ব হীনের কাছে.. (?)
আল্লাহ দেননি এদের ভাগে..!

এই সময়ে মানবতা হলো..
অনেকটা অমাবস্যার রাত,
শুধু শুধুই মানবতা না খুঁজে
চুপ থাকেন, দিয়ে দেন বাদ..!

যতোক্ষণ মানবতার শ্লোগান দিয়ে শুধু সময় করবেন নষ্ট,
কাজের কাজ কি আর হবে..!

বাড়বে আরো জটিলতা,
বিক্ষত হবে হৃদয়..
বাড়বে কষ্টের অবশিষ্ট..
দুঃখ বাকি রবে..!

সবকিছু ভুলে গিয়ে
উপর আল্লাহ্’য় দেন ছেড়ে,
আল্লাহ্ সহায় থাকলে আবার
কার’বা সাধ্যি ত্বড়ায় তারে..!

তামাম ভাগ্য খোদায়ী’তে
বণী আদমের ঈমান,
লা’শরীক এর ছবক যাদের
রাসূলুল্লাহ তাদের প্রাণ..!!

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত