বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

চাকর..!!

মোঃ হাসানুর জামান বাবু

সামান্য বেতনের চাকুরী করি,
পরিচয়টা মোদের চাকর,
দেশে সমাজে কোথাও নেই
তেমন মোদের কদর।

রাস্তা-ঘাটে পথে প্রান্তে
যেখানেই মোরা যায়,
কখনো মোরা মানুষ হিসাবে
নূন্যতম সন্মান নাহি পায়।

চাকর মানুষের টাকা পয়সা নেই
এই কথা সমাজে সবাই জানে,
তাইতো সমাজে মোদের
কথা কেহই নাহি মানে।

বর্তমানে সমাজটা হলো
টাকা পয়সার গোলাম,
টাকা পয়সা নেই যাদের
কেউ দেনা তাদের দাম।

চাকুরীজীবি মানুষ যারা
সীমিত টাকা পায়,
নুন আনতে পান্তা ফুরাই
কোন রকমে দিনতো চলে যায়।

দিন যায় মাস আসে
এভাবে হায়াত যায় ফুরাই,
এইভাবে জীবন চলে যায়
দুঃখ কষ্ট নিতে নিতে কুড়াই।

এইভাবে চলতে চলতে একদিন
জীবন প্রদীপ যাবে নিভে,
টাকা না থাকাই, মানুষ হিসাবে
নূন্যতম যোগ্য সন্মান কে দিবে ?

চাকর হলেও মোরা শিক্ষিত
এই সমাজ কি সেই খবর জানে?
শিক্ষা ছাড়া,শুধু টাকা দিয়ে সমাজ চলেনা সবাই কিন্তু সেই কথা মানে।

টাকার কদর ক্ষণস্থায়ী
শিক্ষার কদর চির,
মূর্খ টাকা ওয়ালার সঙ্গ ছেড়ে
সময় থাকতে শিক্ষিত মানুষ ধরো।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত