বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) সকাল পৌণে ৬টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক সংস্থা ইউএসজিএস’র ওয়েবসাইটে জানানো হয়, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিট ৪১ সেকেন্ডে ৫.৮ মাত্রার ভূমিকম্পটি সৃষ্টি হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের হাখা থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।দেশের কোথাও ভূমিকম্পের ফলে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত