বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

লঘুচাপের শঙ্কা, আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’

আগামী ৪৮ ঘণ্টায় মধ্যে আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে এটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এ পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দক্ষিণ আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলে আকাশে মেঘের পরিমাণ বাড়তে পারে। নিম্নচাপটি ৩ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড় জাওয়াদে রূপ নিতে পারে।

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র নাম দিয়েছে সৌদি আরবের আবহাওয়াবিদরা।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত