বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

মর্তুজা কামাল মুন্সী অসুস্থ, দোয়া কামনা

নিউজ ডেস্ক: পটিয়ার এয়াকুবদন্ডী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, এয়াকুবদন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সমাজ সেবক শিক্ষানুরাগী, বিশিষ্ট রাজনীতিবিদ, সকলের প্রিয় বন্ধু ও তাহার সহপাঠী, সহ খুবই আপনজন গন জনাব মর্তুজা কামাল মুন্সির শারিরীক অবস্থা খুবই খারাপ হওয়ায়, তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান।

তাঁর ঘণিষ্ঠ সহপাঠী ও বিশিষ্ট কলামিষ্ট, সমাজ সেবক জনাব হাসানুজ্জামান বাবু জানান,
আমি আমার এই আপন মানুষ বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী রাজনীতিবিদ জনাব মর্তুজা কামাল মুন্সির দ্রুত সুস্হতার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করছি এবং সকল বন্ধু বান্ধব, আত্নীয়-স্বজন, প্রতিবেশী পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের সকল জনগণ সহ সকল পরিচিত জনের কাছে মর্তুজা কামাল মুন্সির দ্রুত সুস্হতার জন্য দোয়া/আর্শীবাদ কামনায় সবিনয় আহ্বান জানাচ্ছি।

মহান সৃষ্টিকর্তা যেন তাকে দ্রুত সুস্হতা দান করেন”। তিনি বলেন, বন্ধুত্বের সম্পর্ক হৃদয়ে প্রোথিত। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও মতাদর্শ ভিন্ন হতে পারে। মর্তুজা সকল বিতর্কের উর্দ্ধে উঠে নিজের গ্রহনযোগ্যতা প্রমান করেছেন। বীর মুক্তিযোদ্ধা হাজী খায়ের জাহান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃপক্ষের তরফে ও তার জন্য দোয়া করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাষ্ট নেতৃবৃন্দ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত