বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন

চট্টগ্রাম নগরীর একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার ভোর সোয়া ৪টার দিকে নগরীর সদরঘাট থানার আগ্রাবাদ ডিটি রোড এলাকার ওই বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় সোয়া ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, ভোর সোয়া ৪টার দিকে নগরীর সদরঘাট থানাধীন আগ্রাবাদ ডিটি রোড এলাকার ওই বস্তিতে আগুন লাগে।

খবর পেয়ে বন্দর ও আগ্রাবাদ স্টেশনের ছয়টি ইউনিট প্রায় সোয়া ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত