বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে নতুন আরও ১৯২ জন করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ১ হাজার ৯৯ জনের করোনার নমুনা পরীক্ষায় ১৯২ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ১৫৮ জন এবং ভিবিন্ন উপজেলার ৩৪ জন।

চট্টগ্রামে ছয়টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৪৬টি নমুনা পরীক্ষা করে ৪৫ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২২৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় আরও ২৫ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৩৬টি নমুনা পরীক্ষা করে ১৪ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১২২টি নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১৭৫টি নমুনা পরীক্ষা করে ৩৯ জন।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে দুইদিনের ১৭৫টি নমুনা পরীক্ষা করে ৫৮ জন শনাক্ত হয়।

এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আরও একজন শনাক্ত হয়।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৩৮৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ২ জন এবং সুস্থ হয়েছেন ৫ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত