বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

বিমানবন্দরে ঢুকে বিমান ছিনতাইয়ের চেষ্টা!

আইনশৃঙ্খলা বাহিনীকে বোমার ভয় দেখিয়ে জনসম্মুখে বিমান ছিনতাই করতে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেছেন এক ব্যক্তি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য ওই ব্যক্তি চিৎকার করতে থাকেন যে তার শরীরে বোমা রয়েছে। তবে শেষমেষ বেশকিছু কৌশলে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বিমানবন্দরের নিরাপত্তারক্ষীর।

সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ম্যাককারান আন্তর্জাতিক বিমানবন্দরে ম্যাথিউ হ্যানকক (৩৬) নামে ওই ব্যক্তি একটি লিমুজিন চালিয়ে বিমানবন্দরে ঢুকে পড়েন। তিনি বিমানবন্দরের ভেতর ও বাইরের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলেন।

ওই ব্যক্তি আটলান্টিক অ্যাভিয়েশনের কর্মীদের হুমকি দেখিয়ে বলতে থাকেন ‘আমার কাছে বোমা আছে। আমি এই জায়গা উড়িয়ে দেব।’ এরপর তিনি গাড়ি চালিয়ে বিমানবন্দরের ভেতরে চলে যান। এ সময় তার মুখে ভাঁড়ের মুখোশ ছিল।

ম্যাথিউ হ্যানকক নিজের গাড়ি চালিয়ে কয়েকটি বিমানের কাছে চলে যায়। এ সময় বিমানবন্দরে বিমান চলাচল বিঘ্ন হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই ব্যক্তিতে ধরে ফেলেন। ধরা পড়ার পর পুলিশের কাছে তিনি জানান, তার বিমান চুরি করার পরিকল্পনা ছিল। পুলিশ তার গাড়িতে তল্লাশি চালিয়ে তার দিয়ে প্যাঁচানো একটি অগ্নি নির্বপাক যন্ত্র উদ্ধার করে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত