বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

টানা সাতদিন করোনায় মৃত্যুশূন্য চট্টগ্রাম

চট্টগ্রামে নতুন করে আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। শনাক্তের হার ০ দশমিক ৭৮ শতাংশ।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে নমুনা পরীক্ষায় এসব রোগী পাওয়া যায়। এদিনও করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগীর মৃত্যু হয়নি। এ নিয়ে গেল সাতদিন মৃত্যুহীন দিন পার করলো চট্টগ্রাম।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক কোভিড আপডেট তথ্যে এসব জানা গেছে।

তথ্য অনুসারে, চট্টগ্রামের সরকারি বেসরকারি ১১টি ল্যাবে সর্বমোট ১ হাজার ১৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১০ জনের ফলাফল পজিটিভ আসে। এদের ৭ জন নগরের আর ৩ উপজেলার বাসিন্দা।

এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৫২২ জনে এসে দাঁড়িয়েছে। আর মৃত রোগীর সংখ্যা ১ হাজার ৩৩২ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত