বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে টানা ৮ দিন মৃত্যুশূন্য

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে টানা আট দিন করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

বুধবার (২২ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক কোভিড আপডেট থেকে তথ্য জানা যায়।

জানা গেছে, চট্টগ্রামের সরকারি ও বেসরকারি ১০টি ল্যাবে সর্বোমোট ১ হাজার ২২২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৭ জনের ফলাফল পজিটিভ আসে। এদের ৪ জন নগরের আর ৩ উপজেলার বাসিন্দা। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৫২৯ জনে এসে দাঁড়িয়েছে। আর মৃত রোগীর সংখ্যা ১ হাজার ৩৩২ জনে এসে ঠাঁই নিয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত