বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

হাটহাজারীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলৎকারের অভিযোগ

বাবলু দাশ, হাটহাজারী প্রতিনিধিঃ

হাটহাজারীতে হাফেজ আব্দুল করিম শাহ (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১১ বছরের এক শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের চারাবটতল এলাকার জাফরাবাদ মু’আজ বিন জাবাল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।অভিযুক্ত শিক্ষক কক্সবাজার জেলার মহেশখালী থানা এলাকার।

অভিযুক্ত শিক্ষকের সহকর্মী মুরশেদ আলম বলেন, ভিকটিমের মা ঘটনাটি বলার পরপর অভিযুক্ত শিক্ষক পালিয়ে যায়। সে দীর্ঘদিন ধরে এ কাজটি করছে বলে সে জানায়। তবে কেউ এতদিন মুখ না খোলায় তা ধামাচাপা পড়ে।

সংবাদ পেয়ে থানার সেকেন্ড অফিসার মুকিত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ভিকটিমের পরিবারকে মামলা দায়ের করতে বলা হয়েছে। মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি গণমাধ্যমকে জানান।

ঘটনাটি এলাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলমকে জানানো হলে তিনি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহন করবেন বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত