বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

আজ যেসব জায়গায় বৃষ্টি হতে পারে

দেশের কয়েকটি জায়গায় বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস দেখছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলাসহ সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে। আর সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত