বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

করোনায় একদিনে মৃত্যু ১, শনাক্ত ২৭৫

দেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ২৭৫ জন। নতুন মৃতদের একজন রংপুর বিভাগের বাসিন্দা (পুরুষ)। বাকি সাত বিভাগ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল ও ময়মনসিংহে কোনো মৃত্যু নেই।

শনিবার বিকেলের দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জনে।

এদিকে গত একদিনে ১৩ হাজার ৬০২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৬৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ১ শতাংশ।

এছাড়া গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ১৮০ জন।

উল্লেখ্য, আগের দিন শুক্রবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ৩৪২ জনের শরীরে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত