বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

দুর্গম পাহাড়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

চলমান করোনা মহামারীতে কর্মহীন হতদরিদ্রদের মাঝে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার নির্দেশনায় গত ২৫ মার্চ থেকে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সদস্যরা চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় এ সহায়তা প্রদান করে আসছে।

এরই অংশ হিসেবে শনিবার (১১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত বান্দরবান সেনা রিজিয়নের তত্ত্বাবধানে বান্দরবান সদর উপজেলার দক্ষিণ হাফেজ ঘোনা এবং লাল ব্রিজ এলাকায় কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে সেনাবাহিনীর পক্ষ হতে খাদ্যসামগ্রী বিতরণ করে বান্দরবান সেনা জোন।

বান্দরবান সেনা জোন হতে একদল সেনা সদস্য সকাল হতে দুপুর পর্যন্ত সামাজিক দূরত্ব নিশ্চিত করে এসকল খাদ্যসামগ্রী বিতরণ করেন। বিতরণকারী সেনা কর্মকর্তা বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা কর্মহীন দরিদ্র পরিবারকে সামাজিক দূরত্ব নিশ্চিত পূর্বক এ সহযোগিতা করে যাচ্ছি ।

দূর্যোগময় পরিস্থিতিতে এ ধরণের মানবিক সহায়তা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে পাহাড়ি অঞ্চলের লোকজন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত