বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

জীবনের শেষ ভোট দিলেন তিনি

কুমিল্লার চৌদ্দগ্রামের ৩নং জগন্নাথ দিঘি ১১৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাতির হাত ধরে ভোট কেন্দ্রে আসেন প্রায় শতবর্ষী রাজিয়া বেগম। কাঁপা কাঁপা ঠোঁটে বলেন,‘অইতে হারে আঁর জীবনের এইডা শ্যাষ ভোট। আঁই কোনো ভোট দেওন বুঝি না। আঁর নাতি ভোট ভাঙ্গি বাক্সত হালাইছে।’

ভোট দিতে পেরে খুশি রাজিয়া বেগম। তিনি ইউনিয়নের উত্তর বেতিয়া গ্রামের বাসিন্দা। এদিকে সকাল থেকে শান্তিপূর্ণ ভোট চলছে বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রিন্টু বিশ্বাস। কেন্দ্রটিতে ২১১৫ জন পুরুষ-মহিলা রয়েছে।

উল্লেখ্য, আজ রোববার চতুর্থ ধাপে কুমিল্লার আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া ও চৌদ্দগ্রাম উপজেলার ২৬ টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত