বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

নববর্ষ উদযাপনে ওড়ানো ফানুসে ১০ স্থানে আগুন

রাজধানীতে ইংরেজি নববর্ষ উদযাপনে ওড়ানো ফানুসে অন্তত ১০টি স্থানে আগুনের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, রাজধানীর তেজগাঁও, যাত্রাবাড়ী, ধানমন্ডি, রায়েরবাগসহ মোট ১০টি বাসার ছাদ ও সড়কের তারে আগুনের সংবাদ পাওয়া গেছে।

প্রতিটি স্থানে ফায়ার সার্ভিসের ২টি করে ইউনিট পাঠানো হয়েছে বলেও জানান এই ডিউটি কর্মকর্তা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত