বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

নতুন বছরে করোনাভাইরাস হার মানবে: ডব্লিউএইচও

নতুন বছরে করোনাভাইরাস হার মানবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস। বিবিসির খবরে বলা হয়েছে, খ্রিষ্টীয় নতুন বছরের শুরুতে একটি বিবৃতিতে এ কথা বলেছেন তিনি।

এসময় ডব্লিউএইচও প্রধান আরও বলেন, করোনার সংক্রমণ রোধে দেশগুলোকে এক সঙ্গে কাজ করতে হবে। এছাড়াও তিনি টিকা নিয়ে জাতীয়তাবাদী আচরণ ও টিকার মজুতের বিষয়ে সতর্ক অবলম্বন করতে বলেছেন।

তেদরোস আধানম গেব্রেয়াসুস বলেন, কোভিড-১৯-এর চিকিৎসায় এখন অনেক কিছু রয়েছে। তবে টিকার ক্ষেত্রে যে অসমতা রয়েছে তা একই রকম থাকলে ভাইরাসের নতুন ধরন ছড়ানোর ঝুঁকিও বাড়বে। এই অসমতা থেকে বেরিয়ে আসতে পারলেই বিদায় নেবে করোনাভাইরাস।

প্রসঙ্গত, প্রায় দুই বছর আগে ৩১শে ডিসেম্বর উহান মিউনিসিপাল কমিশন হুবেই প্রদেশের উহান শহরে নিউমোনিয়া রোগীদের একটি ক্লাস্টার শনাক্ত করার কথা জানায়। নতুন এক ধরণের করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়। ৪ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোশ্যাল মিডিয়ায় সাইটে উহান শহরে নিউমোনিয়া রোগীদের একটি ক্লাস্টারের তথ্য প্রকাশ করে।

৫ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন ভাইরাসের মাধ্যমে একটি রোগ ছড়িয়ে পড়ার প্রতিবেদন প্রকাশ করে। ভাইরাস সম্পর্কে চীনের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদনে ঝুঁকি ব্যবস্থাপনা এবং ভাইরাস থেকে সতর্ক থাকা সংক্রান্ত কিছু উপদেশ লিপিবদ্ধ করা হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত