বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে মৃত্যুশূন্য দিনে আক্রান্ত ১৬

চট্টগ্রামে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৬জন। এই সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। শনাক্তের হার ১ দশমিক ৫৮ শতাংশ।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ৯ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ১৪ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি দুইজনের মধ্যে একজন পটিয়া ও একজন লোহাগড়া উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৬৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ২৮৫ জন। বাকি ২৮ হাজার ৩৭৩ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৯ জনের।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত