বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

বিশ্বজুড়ে আরও ৪ হাজার ফ্লাইট বাতিল

দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ওমিক্রন সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে আরও ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বাতিলের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে, স্কাই ওয়েস্টের ৫১০টি এবং সাউথ ওয়েস্টের ৪১৯টি। এছাড়া আরও ১১ হাজার ২০০ এর বেশি ফ্লাইট ছেড়ে যেতে বিলম্বিত হয়েছে বলেও জানা গেছে।

বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার জানায়, বছরের অন্য সময়ের তুলনায় বড়দিন এবং ইংরেজি নববর্ষের ছুটিতে বিমানের চাপ বেশি থাকে। এর মধ্যে করোনা প্রাদুর্ভাবের কারণে বিমানের অনেক ক্রু এবং পাইলট করোনায় সংক্রমিত হওয়ায় কোয়ারেন্টাইনে রয়েছেন। ফলে বিমান সংস্থাগুলো হঠাৎ করে কর্মী সংকটে পড়ায় ফ্লাইট বাতিলে বাধ্য হচ্ছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের অনেক দেশে ভারী তুষারপাতের কারণে কিছু ফ্লাইট বাতিল হয়। ছুটির দিনগুলোতে বিমানের ক্রু, স্টাফ এবং পাইলটদের মোটা অঙ্কের আর্থিক প্রণোদনা প্রস্তাবের সত্বেও তারা গ্রহণ করেননি বলে জানা গেছে। গত বছরের ডিসেম্বরেও একই কারণে কয়েক হাজার ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার পর্যটক।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত