বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে একদিনে ১০৫ জন করোনা আক্রান্ত

চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়)  ৪২৫ জনের করোনার নমুনা পরীক্ষায় ১০৫ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৬১ জন এবং ভিবিন্ন উপজেলার ৪৪ জন।

চট্টগ্রামে চারটি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে শনিবার (১১ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১০২ টি নমুনা পরীক্ষা করে ৪৩ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়। তার মধ্যে নগরীর ১৮ জন জেলার বিভিন্ন উপজেলার ২৫ জন পজেটিভ।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১১৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় আরও ২০ জন। এর মধ্যে নগরীর ১৩  জন জেলার বিভিন্ন উপজেলার ৭ জন পজেটিভ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৭৮ টি নমুনা পরীক্ষা করে ১৪ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। এরমধ্যে ১০ জন নগরীর ও ৪ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এছাড়া বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১২৯ টি নমুনা পরীক্ষা করে ২৮ জন শনাক্ত হয়। তার মধ্যে নগরীর ২০  জন জেলার বিভিন্ন উপজেলার ৮ জন পজেটিভ।

জেলার বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্ত শনাক্তের মধ্যে সাতকানিয়ার ১ জন, আনোয়ারা ১ জন, বাঁশখালীর ১ জন, বোয়ালখালী ১ জন,  রাঙ্গুনিয়া ১ জন, রাউজান ১ জন, ফটিকছড়ি ১ জন, হাটহাজারী ২৫ জন, সীতাকুণ্ড ৩ জন, মিরশ্বরাই ৩ জন এবং সন্দ্বীপ ৩ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৪৯০ জন। এছাড়া কোভিড-১৯ আক্রান্ত হয়ে চট্টগ্রামে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২১৬ জন। কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছে ৩৭ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছে ১ হাজার ৩৫৫ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত