বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

আগামীকাল বন্ধ থাকবে ৭০৭ ইউনিয়নের ব্যাংক

আগামীকাল বুধবার (৫ জানুয়ারি) ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগামীকাল দে‌শের ৪৮ জেলার ৯৫ উপ‌জেলার ৭০৭ ইউনিয়‌নে অবস্থিত সব তফসিলি ব্যাংকের শাখা বন্ধ রাখার নির্দেশ দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকগুলোকে এ নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকগু‌লোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন-ডিওএস এ নির্দেশনা পাঠিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ৭০৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে বুধবার (৫ জানুয়ারি) ভোট গ্রহণের দিন নির্বাচনী এলাকাধীন যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে সেসব স্থাপনায় ব্যাংকের কোনো শাখা, উপ-শাখা থাকলে তা বন্ধ রাখতে হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত