বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চশমা প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মুহাম্মদ শোয়াইব রেজা।
আজ (৫ জানুয়ারি) বুধবার সকাল থেকে চরণদ্বীপ ইউনিয়নের প্রায় প্রতিটি কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে জানিয়ে মুহাম্মদ শোয়াইব রেযা বলেন, নৌকা প্রতীকের প্রার্থীর কর্মীরা হুমকি ধমকি দিয়ে কেন্দ্র দখল করে নিয়েছে। এসময় তারা চশমা প্রতীকে কর্মী সমর্থকদের মারধরও করেন।
রির্টানিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা মো.আতিক উল্লাহ বলেন, ঘাটিয়াল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের মধ্যে সংঘাতের সৃষ্টি হওয়ায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ কিছুক্ষণ বন্ধ রাখা হয়েছিল।
আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ভোটগ্রহণ শুরু হয় বলে জানান তিনি।


